সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫

গুগল প্লে থেকে সরাসরি APK ফাইল ডাউনলোড করবেন যেভাবে। :: পর্ব-২

APK Download on PC
প্রথম পর্বের পর আজ লিখতে বসলাম দ্বিতীয় পর্ব। যাইহোক যারা গুগল প্লে থেকে সরাসরি APK ফাইল পিসিতে ডাউলোড করতে চান তাদের জন্যই আমাদের এই দুই পর্বের পোষ্ট। প্রথম পর্বটি আরো আগেই প্রকাশ করা হয়েছিল। প্রথম পর্বে আমরা দেখাতে চেষ্টা করেছিলাম যে, আপনি কিভাবে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে Google Play থেকে সরাসরি APK ফাইল ডাউনলোড করবেন। আজকে দেখাবো কিভাবে ওয়েবসাইট থেকে সরাসরি এপিকে ফাইল ডাউনলোড করবেন।



আসলে প্রথম পর্বেই আমরা আলোচনা করেছিলাম যে, গুগল প্লে থেকে দুইটি পদ্ধতিতে এপিকে ফাইল সরাসরি ডাউনলোড করা যায়।
  1. Browser Extension ব্যবহার করে
  2. অনলাইন থেকে কনভার্ট করে।  
এমন কি আমরা যথাসাধ্য চেষ্টা ও করেছিলাম প্রথম পর্বে কিভাগে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে APK Download করা যায়। আজ দেখাবো কিভাবে একটি ওয়েবসাইট থেকে কনভার্ট করে APK ফাইল ডাউনলোড করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

APK Download on PC

অনলাইন থেকে APK ডাউনলোডঃ

যারা মনে করেন যে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে APK ডাউনলোড করতে পারবেন না, তারা অনলাইন থেকে সরাসরিই এপিকে ফাইল ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে অনলাইন থেকে কনভার্ট করে APK File ডাউনলোড করা যায়।

১| প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যান।
২| তারপর যে এপ্সটি ডাউনলোড করতে চান সেই এপ্স এর লিংকটি কপি করুন।
৩| তারপর Evozi's APK Downloader এই ওয়েবসাইটে প্রবেশ করুন। নিচের মত একটি চিত্র দেখতে পাবেন।


৪| তারপর আপনি যে এপ্সের লিংকটি কপি করেছিলেন সেই এপ্স এর লিংক টি ফাকা বক্সে পেষ্ট করুন।
৫| তারপর নীল বাটনটিতে (Generate Download Link) ক্লিক করুন।
৬| এবার অপেক্ষা করুন। এটি গুগল প্লে থেকে ফ্রী ভার্সন না পেইড ভার্সন তা চেক করবে।
৭| তারপর এটি ভাইরাস মুক্ত কি-না এটা পরীক্ষা করবে।
৮| তারপর এটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এটি আপনার ফোনে বা ট্যাবলেট এ ইন্সটল দিতে পারবেন।

Google's Terms & Conditions:

You should note though that using these methods to access apps in the Google Play Store may technically be against the Play Store's terms of service (we're not entirely sure), so use this process at your own risk.

আজ এপর্যন্তই। সামনে দেখা হবে নতুন কিছু নিয়ে। কোন সমস্যা হলে কমেন্ট করে যানাবেন। আমরা যথাযত সমাধানের চেষ্টা করবো। আর আমাদের পোষ্ট গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

Android Antivirus হিসেবে কোনটি ব্যবহার করবেন? আসুন দেখে নেই কোন এন্টিভাইরাসটি আপনার জন্য নিরাপদ।

android antivirus free download
একটি কম্পিউটারে যেমন এন্টিভাইরাস এর প্রয়োজন হয় তেমনি একটি মোবাইলে ও এন্টিভাইরাস এর প্রয়োজন হয় বিশেষ করে ফোনটি যখন এন্ড্রয়েড চালিত ফোন হয়। একটি কম্পিউটার যেমন ভাইরাস এ আক্রান্ত হতে পারে তেমনি একটি মোবাইল ফোন ও ভাইরাস এ আক্রান্ত হতে পারে। আর এই ভাইরাস গুলো আসে বিভিন্ন কম্পিউটার এবং ইন্টারনেট এর অনেক ক্ষতিকারক ওয়েবসাইট থেকে। 

একটি কম্পিউটার যখন ভাইরাস আক্রান্ত হয় তখন সেই কম্পিউটার এর অনেক সমস্যা হয়। যেমন, কম্পিটার স্লো হয়ে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ্য ফাইল ডিলিট হয়ে যাওয়া ইত্যাদি। তেমনি একটি মোবাইল ফোন যখন ভাইরাস আক্রান্ত হবে তখন ঠিক একই রকম সমস্যা দেখা দিবে কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে সমস্যা কি হচ্ছে।

ভাইরাস কিঃ

আমরা এক কথায় বলতে পারি ভাইরাস হল একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটার বা মোবাইলে ক্ষতিসাধন করে থাকে। এই প্রোগ্রামটি মূলত তৈরী করা হয়ে থাকে ক্ষতিসাধনের জন্য। আর ভাইরাস নামক এই প্রোগ্রামটি প্রচার করা হয়ে থাকে বিভিন্ন পদ্ধতিতে। যেমনঃ ইন্টারনেট, মেমরীকার্ড, পেনড্রাইভ ইত্যাদি।

android antivirus free download

এন্টিভাইরাস কিঃ

এন্টিভাইরাস কি এটার বিস্তারিত বলা লাগবে না আশা করি। তারপরও সংক্ষিপ্ত করে বলি। এন্টিভাইরাস হল এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা কম্পিউটার বা মোবাইল ফোনকে ক্ষতিকারক ভাইরাস হতে মুক্ত রাখে। বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রোগ্রাম গুলো তৈরী করে থাকে। তার মধ্যে জনপ্রিয় কিছু এন্টিভাইরাস হলঃ কেস্পারস্কি, এভিরা, নরটন, এভিজি ইত্যাদি। আর এগুলোর মোবাইল ভার্সন ও রয়েছে যা টাকা দিয়ে ক্রয় করতে হয়।

আজকে যেহেতু আমরা মোবাইল এন্টিভাইরাস নিয়ে আলোচনা করছি সেহেতু আমরা অন্যদিকে না যাই। গুগল প্লে ষ্টোরে সার্চ দিলে আপনি মোবাইলের জন্য অনেক এন্টিভাইরাস ই পাবেন। সেগুলোর মধ্যে কিছু ফ্রী আবার কিছু পেইড। যাই হউক আজকে আমি এমন একটি এন্টিভাইরাস নিয়ে আলোচনা করছি সেটি হল একদম ফ্রী, নিরাপদ এবং ১নাম্বার সিকিউরিটি এপ্স।

আজকে আমরা যে এন্টিভাইরাসটি নিয়ে আলোচনা করছি সেটি হল Trustlook Security। আমার দেখা মতে এই এপ্সটিই একমাত্র ফ্রী এপ্স যা কি না আপনার এন্ড্রয়েন ফোন অথবা ট্যাবলেটকে নিরাপদ রাখতে পারে। আমি নিজে এই এপ্সটি ব্যবহার করছি। অনেক ভালো সার্ভিস দেয়। এপ্সটি অনেক ছোট তবে কাজ করে অনেক বেশী। AV Test কর্তৃক এখন পর্যন্ত Trustlook Security ই ১ নাম্বার এপ্স এমনকি সামসাং ও এই এন্টিভাইরাসটিকে সার্পোর্ট দেয়। তাহলে চলুন এই এপ্স সম্পর্কে আরো বিস্তারিত কিছু দেখে নেই।

Best Android Antivirus 2015

এই এন্টিভাইরাস দিয়ে আপনি যেকোন ধরনের ভাইরাস সহ স্পাইওয়্যার পরিষ্কার করতে পারবেন। তাছাড়া আপনি যদি কোন এপ্স ইন্সটল দেন তখন এন্টিভাইরাস এপ্সটিকে স্ক্যান করবে। যদি ক্ষতিকারক হয় তখন আপনাকে সতর্কবার্তা দিবে। এভাবে আপনি ক্ষতিকারক যেকোন এপ্স ইন্সটল দেওয়া থেকে বেচে যাবেন। তাছাড়া মেমরীকার্ড স্ক্যান সহ আপনি মেমরীকার্ড ক্লিন-আপ করতে পারবেন। আর স্পীড বোষ্ট তো আছেই। চলুন একনজরে এপ্সটির কিছু বৈশিষ্ট্য/ফিচার দেখে আসি।

Tustlook Security এর কিছু বৈশিষ্ট্যঃ

  • AntiVirus and AntiSpyware
  • Speed boost with memory cleaning
  • Data Backup & Restore
  • Locate and Find Phone and AntiTheft
  • Family Security
  • Privacy Manager
  • Wearable Device Support

 

আশা করি বুঝতে পারছেন যে কি কি গুনের অধিকারী এই এন্টিভাইরাসটি। ৯ মেগাবাইট এর এই এন্টিভাইরাসটি আপনার মোবাইলকে ক্ষতিকারক ভাইরাস থেকে মুক্ত রাখতে পারে। আর যদি অন্য কোন এপ্স এর কথা বলি তাহলে বলবো আন-ইন্সটল দিয়ে দেন। অন্য যে গুলো আছে সে গুলো আপনার মোবাইলকে স্লো করে দেয়। হয়ত আপনি টের পান না। যেমনঃ এভাস্ট, এভিজি ইত্যাদি মোবাইল ভার্সন এন্টিভাইরাস গুলো একটি মোবাইলকে স্লো করে দিতে সক্ষম। আর যদি আপনার মোবাইলটি হাই-কনফিগারেশন এর হয় তাহলে এই এপ্সগুলো ব্যবহার করতে পারেন। তাহলে চলুন এখন এই এপ্স সম্পর্কে কিছু তথ্য জেনে আসি।

এপ্স সম্পর্কেঃ

নামঃ Trustlook Antivirus & Mobile Security
ভার্সনঃ ২.৪.৩
ফাইল সাইজঃ ৯.৭৩ মেগাবাইট (9.73MB)
ফাইল ধরনঃ APK
সর্বশেষ আপডেটঃ ১১ ডিসেম্বর ২০১৪
এন্ড্রয়েড ওএস প্রয়োজন হবেঃ ৪.০ এবং এর উপরের ভার্সন

ডাইরেক্ট ডাউনলোড লিংকঃ Trustlook-Antivirus-&-Mobile-Security-v2.4.3.apk


আজ এপর্যন্তই। সামনে দেখা হবে নতুন কিছু নিয়ে। আমার এই পোষ্টটি ভালো লাগলে অথবা উপকারি মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারন আপনার একটি শেয়ার আমাদের পরবর্তী পোষ্ট লিখার অনুপেরা জাগায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।

 

ট্যাগসঃ এন্ড্রয়েড এন্টিভাইরাস, android antivirus free download, best android antivirus 2015, antivirus download free, free download android antivirus, best antivirus for android, মোবাইল এন্টিভাইরাস, ২০১৫ মোবাইল এন্টিভাইরাস, এন্ড্রয়েড ফ্রী এন্টিভাইরাস, এন্ড্রয়েড ফ্রী এন্টিভাইরাস ২০১৫, Best Mobile Antivirus

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪

বিরক্তকারী কলারদের ব্লক করুন শ্রেষ্ট উপায়ে। [এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য]

Block Android Calls
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ্য এন্ড্রয়েড এপ্স। আশা করি এই এপ্সটি আপনাদের অনেক উপকৃত করবে। এই এপ্সটি দিয়ে আপনি সহজেই বিরক্তকারী কলারদের ব্লক করে রাখতে পারবেন। যারা মনে মনে এতো দিন এই এপ্সটি খুজছিলেন, আজকে তাদের জন্য নিয়ে আসলাম।


যারা মোবাইল ফোন ব্যবহার করেন, তারা অপরিচিত নাম্বার বা বিরক্তকারী কলারদের সম্মুখীন হন না এ কথা বললে মানতে পারবো না। কম বেশী সবাই বিরক্তকারী কলারদের ভুক্তভূগি। তবে এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা আছে আর সেটি হল কল ব্লক (Call Block)। সব মোবাইল অপারেটরদের এটি একটি পেইড সার্ভিস। তবে যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা একটি এপ্স ব্যবহার করে এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারেন। আর এই এপ্সটি হল BlackList Pro যদিও এটি একটি পেইড এপ্স। তবে সমস্যা নেই। আপনি এই এপ্সটি ফ্রীই ডাউনলোড করতে পারবেন।

Android Call Block apps review

নানান গুনের সমাহার এই এপ্সটি :D । একটি এপ্স দিয়েই আপনে অনেক কাজ করতে পারবেন। যেমন, কল ব্লক, এস এম এস ব্লক ইত্যাদি। তাছাড়া আরো অনেক গুলো ফিচার রয়েছে এই এপ্সটির । সেগুলো এখন আমরা দেখবো।

কি কি ব্লক করতে পারবেনঃ

  1. Block call/text/MMS messages for a blacklist (a list of numbers)
  2. Block call/text/MMS messages for private numbers (no numbers, no caller id), numbers not in my contacts
  3. Block call/text message for pre-/post-fix numbers
  4. Exception list (don't block list) (PRO)
  5. Text filters by plain text or regular expression, prefix-matches, postfix matches.

 কি কি নিয়ন্ত্রন করতে পারবেনঃ

  1. Options for an incoming call:
  2. Turn off ringer
  3. End call
  4. Optionally "pick up then hang up" (change in app's settings)
  5. Advanced number matching mode including exactly, start with, end with, contains, regular expression
  6. Blocking scenario (can be set up from app's settings or widget (press HOME/menu/Blacklist/widget)
  7. Block numbers in blacklist excluded exception list (regular mode)
  8. Block all numbers excluded exception list (very useful when you are in vacation)
  9. Block all numbers (useful when you are sleeping)
  10. Turn blacklist off
  11. Auto SMS reply for blocked calls
আশা করি এখন বুঝতে পারছেন কি কি গুনের সমাহার এই এপ্সটি। যদিও ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না। আর যদি দরকার না হয় তাহলেও ডাউনলোড করে রাখতে পারেন ৪ এমবির এই এপ্সটি। কোন একসময় কাজে লাগতে পারে। তাহলে চলুন এখন এপ্স সম্পর্কে কিছু তথ্য জেনে আসি।

 এপ্স তথ্যঃ

শেষ আপডেটঃ ২ ফেব্রুয়ারি
সাইজঃ ৩.২ এম বি।
বর্তমান ভার্সনঃ ৪.৫
ফাইলের ধরণঃ APK


আজ এ পর্যন্তই থাক। সামনে দেখা দিবো নতুন কিছু নিয়ে। এই পোষ্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে নাইয়রির সাথে থাকার জন্য।

বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

ডাউনলোড করে নেন Android 5.0 Lollipop এর অসাধারন কিছু HD Wallpapers।

HD Wallpapers from Android Lollipop 5.0
এন্ড্রয়েড এর প্রতিটা নতুন ভার্সনের সাথে আমরা অসাধারন কিছু ওয়ালপেপার উপহার হিসিবে পাই। যা সত্যি সত্যি অনেক মনমুগ্ধকর হয়। এসব Wallpapers গুলো ডিফল্ট হিসেবে সেট করা থাকে। তেমনি Android Lollipop এর ক্ষেত্রে ব্যতিক্রম কিচ্ছু নয়। বরাবরের মত Android 5.0 Lollipop এ তারা অসাধারন কিছু Wallpapers সেট করে দিয়েছে। গুগল সম্প্রতি রিলিজ দিয়েছে তাদের সর্বশেষ এন্ড্রয়েড ভার্সন Android Lollipop 5.0



কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সকল মোবাইলে এখনই Android Lollipop আপডেট নিচ্ছে না। গুগল সিরিজের কিছু কিছু ডিভাইস গুলোতে প্রথমে এন্ড্রয়েড ললিপপ আপডেট নিবে। অন্যান্য ডিভাইস গুলোতে পরবর্তিতে আপডেট দেওয়া হবে। কোন ডিভাইসে কখন আপডেট পাওয়া যাবে সেটার জানার জন্যে পড়তে পারেনঃ "ANDROID LOLLIPOP 5.0 কোন ডিভাইসে কখন আপডেট পাবেন? এক নজরে দেখে নিন।"

আমার ডিভাইসে এখন আপডেট পাবো না তো কি হয়েছে? তাই বলে কি আমি Android Lollipop এর ওয়াল পেপার ব্যবহার করতে পারবো না? হে! পারবেন। সে জন্যেই আজকে আমি এই পোষ্ট করছি। আজকের এই পোষ্টে আমি আপনাদের সামনে এন্ড্রয়েড ললিপপের কিছু HD Wallpaper শেয়ার করবো। ফুল রেসুলেশনে এই ওয়ালপেপার গুলো আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি যদি চান এই ওয়ালপেপার গুলো ZIP আকারে ডাউনলোড করতে, তাও পারবেন। নিচে ZIP ডাউনলোড লিঙ্ক ও দেওয়া হয়েছে।

HD Wallpapers from Android Lollipop 5.0

HD Wallpapers from Android Lollipop 5.0

HD Wallpapers from Android Lollipop 5.0

HD Wallpapers from Android Lollipop 5.0

HD Wallpapers from Android Lollipop 5.0

HD Wallpapers from Android Lollipop 5.0

HD Wallpapers from Android Lollipop 5.0

HD Wallpapers from Android Lollipop 5.0

HD Wallpapers from Android Lollipop 5.0


HD Wallpapers from Android Lollipop 5.0


ওয়ালপেপার গুলো আরও হাই-রেজুলেশন এবং ZIP আকারে Dropbox থেকে ডাউনলোড করে নিন। আশা করি সব গুলো ওয়ালপেপারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। 

শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

Android Lollipop 5.0 কোন ডিভাইসে কখন আপডেট পাবেন? এক নজরে দেখে নিন।

Android Lollipop 5.0 Upadate date
প্রিয় এন্ড্রয়েড ব্যবহারকারীরা অবশ্যই জানেন যে গুগল সম্প্রতি তাদের এন্ড্রয়েড এর নতুন ভার্সন Android 5.0 Lollipop আপডেট দিয়েছে। এর এটাই হচ্ছে গুগলের সর্বশেষ আপডেট। তবে দুঃখের বিষয় হচ্ছে এখনই Android 5.0 সকল ডিভাইসে আপডেট পাওয়া যাচ্ছে না। তবে পাওয়া যাবে এটা নিশ্চিত। প্রথমে গুগল তাদের নেক্সাস সিরিজের কিছু ডিভাইসে এ আপডেট দিয়েছে। তবে কখন কোন ডিভাইসে Android Lollipop আপডেট পাওয়া যাবে সেটি আজকে আমরা জানবো।

সম্পুর্ণ্য নতুন এক ডিজাইন নিয়ে এসেছে গুগল তাদের নতুন এই আপডেট এ। দেখলেই মন চায় আপডেট দিয়ে দিতে। কিন্তু বললাম না দুঃখের বিষয়। অন দ্যা অয়ে তে আছে Android Lollipop 5.0। গুগল কেন প্রথমে গুগল এডিশনের সকল ডিভাইসে Android 5.0 আপডেট দিচ্ছে এবং দিবে এটা জানায় নি। হয়ত তাদের ডিভাইস বলে কথা। আমাদের নতুন আপডেট আমাদের প্রথমে আমাদের গ্রাহক ব্যবহার করবেন। এরকম ও হতে পারে। কিন্তু এখন কথা হল অন্যান্য ডিভাইস গুলোতে কবে কখন আপডেট পাওয়া যাবে? আজকে সে বিষয়েই আলোচনা করবো।

Android Lollipop 5.0 Upadate date

১| সামসাং (SAMSUNG)

সামসাং এর যে যে ডিভাইস গুলোতে যখন আপডেট পাওয়া যাবে সে তারিখ গুলো নিম্মে উল্লেখ্য করা হল।
  1. Galaxy S4 GPE – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  2. Galaxy Note 4 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  3. Galaxy Note Edge – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  4. Galaxy S5 – আপডেট নিশ্চিত - ডিসেম্বর এর দিকে পাবে
  5. Galaxy S5 Mini – আপডেট নিশ্চিত - ডিসেম্বর এর দিকে পাবে
  6. Galaxy Alpha – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  7. Galaxy S4 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  8. Galaxy Note 3 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  9. Galaxy TabPRO 8.4 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  10. Galaxy Tab Pro 10.1 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  11. Galaxy Tab 12.2 Pro – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  12. Galaxy Tab S 8.4  – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  13. Galaxy Tab S 10.5 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে

২| এইচটিসি (HTC)

  1. HTC One – আগামি ৯০ দিনের মধ্যে পাবেন।
  2. HTC One M8 – আগামি ৯০ দিনের মধ্যে পাবেন।
  3. HTC One mini – আপডেট কনফার্মড তবে কবে তা বলা যাচ্ছে না।
  4. HTC One mini 2 – আপডেট কনফার্মড তবে কবে তা বলা যাচ্ছে না।
  5. HTC One GPE – এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নি পাবে কিনা আর পেলেও কবে পাবে। মানে আপডেট পেন্ডিং। 
  6. HTC One M8 GPE – এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নি পাবে কিনা আর পেলেও কবে পাবে। মানে আপডেট পেন্ডিং।
  7. HTC Desire 816 – আপডেট কনফার্মড, ২০১৫ এর মার্চ-এপ্রিল এ পাবে।

৩| সনি (SONY)

  1. Xperia Z Ultra GPE -এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নি পাবে কিনা আর পেলেও কবে পাবে। মানে আপডেট পেন্ডিং।
  2. Xperia Z3 –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে 
  3. Xperia Z3 Compact –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  4. Xperia Z3 Tablet Compact –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই, আর নরমাল ২০১৫ এর প্রথম দিকে।
  5. Xperia Z Ultra –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  6. Xperia Z1 –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  7. Xperia Z2 –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  8. Xperia Z2 Tablet –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  9. Xperia Z Ultra GPE-নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  10. Xperia ZL –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  11. Xperia ZR –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  12. Xperia Z1S –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  13. Xperia Z3v –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।

৪| এলজি (LG)

  1. LG G Pad 8.3 GPE – এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নি পাবে কিনা আর পেলেও কবে পাবে। মানে আপডেট পেন্ডিং।
  2. LG G3 – ইন্টারন্যাশনাল মডেল গুলো এই ডিসেম্বর এ পাবে এবং ইউএস এর গুলো ২০১৫ এর প্রথম দিকে পাবে।
  3. LG G3 Stylus – ইন্টারন্যাশনাল মডেল গুলো এই ডিসেম্বর এ পাবে এবং ইউএস এর গুলো ২০১৫ এর প্রথম দিকে পাবে।
  4. LG G2 – আপডেট নিশ্চিত- ২০১৫ এর প্রথমদিকে পাবে।
  5. LG G Pad 8.3 – আপডেট নিশ্চিত- ২০১৫ এর প্রথমদিকে পাবে।
  6. LG G2 Mini – আপডেট নিশ্চিত- ২০১৫ এর প্রথমদিকে পাবে।
  7. LG G Flex – আপডেট নিশ্চিত- ২০১৫ এর প্রথমদিকে পাবে।

৫| আসুস (ASUS)

  1. ZenFone4 – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  2. ZenFone5 – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  3. ZenFone6 – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  4. ZenFone 5 LTE – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  5. PadfoneS – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  6. The new PadFone Infinity – আপডেট নিশ্চিত–এপ্রিল ২০১৫ তে পাবে।

৬| মটরোলা (MOTOROLA)

  1. Moto E – আপডেট কনফার্মড- ডিসেম্বর এর দিকে পাবে।
  2. Moto G – আপডেট কনফার্মড- ডিসেম্বর এর দিকে পাবে।
  3. Moto G LTE edition – আপডেট কনফার্মড- ডিসেম্বর এর দিকে পাবে।
  4. Moto X – আপডেট কনফার্মড- ডিসেম্বর এর দিকে পাবে।
  5. Moto G (2014) – আপডেট কনফার্ম করেনি তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর এর দিকে পাবে।
  6. Moto X (2014) – আপডেট কনফার্ম করেনি তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর এর দিকে পাবে। 
  7. Droid Turbo – আপডেট কনফার্ম করেনি তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর এর দিকে পাবে।
তথ্য সূত্রঃ বিডিড্রয়েড

আমাদের পোষ্ট গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া আমাদের পোষ্টগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক ফ্যান পেইজ অথবা ফেইসবুক গ্রুপে চোখ রাখতে পারেন। ধন্যবাদ। 

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

গুগল প্লে থেকে সরাসরি APK ফাইল ডাউনলোড করবেন যেভাবে। :: পর্ব-১

Google Play to apk download bangla tutorial
অনেক এন্ড্রয়েড ব্যবহারকারীই তাদের রম (Read Only Memory) সীমিত হওয়ার কারণে গুগল প্লে ষ্টোর থেকে সরাসরি এপ্স ইন্সটল দিতে পারেন না। তখনই তারা অনুভব করেন কম্পিউটার বা পিসির মাধ্যমে ডাউনলোড করার। এতে করে একজন ব্যবহারকারী তার প্রয়োজনীয় এপ্স পিসিতে ডাউনলোড করে রেখে দেন। এবং প্রয়োজনের সময় মোবাইলে নিয়ে ইন্সটল দেন।



মনে করেন আপনি একটি মজার গেমস ডাউনলোড করবেন গুগল প্লে থেকে। কিন্তু আপনার ফোনে যথেষ্ট পরিমান জায়গা খালি নেই। আপনাকে হয়ত কিছু এপ্স আন-ইন্সটল করতে হবে। কিন্তু যেগুলো আন-ইন্সটল করবেন সেগুলো দরকারি বা প্রয়োজনীয়। তাহলে আপনি কি করবেন? হে, এই কাজটাই করতে পারেন আজকে আমরা যেটি আলোচনা করছি। পিসিতে বা কম্পিউটারে ডাউনলোড করে রেখে দিতে পারেন। আর যখন মনে হয় তখন সময় করে আপনার মোবাইলে ইন্সটল দিবেন। আপনি সরাসরি গুগল প্লে থাকে APK ফাইল ডাউনলোড করতে পারবেন না। কিন্তু কিভাবে পারবেন সেটি আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো।

আপনি দুইটি পদ্ধতির মাধ্যমে APK ফাইল সরাসরি গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারবেন।
  1. Browser Extension ব্যবহার করে
  2. অনলাইন থেকে কনভার্ট করে।
এই পোষ্টি দুইটি পর্বে শেয়ার করবো। তা না হলে পোষ্টি অনেক লম্বা হয়ে যাবে। আর আজকে যেটি আলোচনা করবো সেটি হল কিভাবে Browser Extension ব্যবহার করে গুগল প্লে থেকে APK ফাইল ডাউনলোড করবেন। আপনি গুগল ক্রোম অথবা ফায়ার ফক্স এই দুটি ব্রাউজার ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

Direct APK Download Bangla Tutorial

১| প্রথমে আপনি নিচের লিংক দুটি থেকে Browser Extension আপনার ব্রাউজার এ এড করে নেন।
যেকোন একটি এড করে নিলেই হবে। গুগল ক্রোম ব্যবহারকারীরা প্রথম এবং ফায়ার ফক্স ব্যবহারকারীরা দ্বিতীয় টি এড করে নেন।

Direct APK Download Bangla Tutorial

২| এক্সটেনশন এড করা হয়ে গেলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। আপনার Gmail আইডিটি লাগবে Extension টি চালু করতে। আপনার মোবাইলে যে Gmail আইডি দিয়ে গুগল প্লে (Google Play) লগ-ইন করা সেটি লাগবে। তারপর লাগবে আপনার ডিভাইস আইডি (Device ID)।

Direct APK Download Bangla Tutorial

৩| Device ID পাওয়ার জন্য আপনাকে *#*#8255#*#* ডায়াল করতে হবে। আর যদি এটি আপনার মোবাইলে কাজ না করে, তাহলে Device ID নামের এই এপ্সটি ডাউনলোড করে আপনার মোবাইলের ডিভাইস আইডিটি বের করুন।

৪| এখন আপনি পিসি দিয়ে গুগল প্লে ষ্টোরে যান। যে এপ্সটি ডাউনলোড করবেন সেটি ওপেন করুন। এখন দেখুন Install বাটন এর পাশে Download APK নামের আরেকটি নতুন বাটন যোগ হয়েছে। এই বাটনে ক্লিক করে আপনি আপনার পিসিতে সরাসরি APK ফাইল ডাউনলোড করতে পারবেন।

Direct APK Download Bangla Tutorial

আজ এপর্যন্তই থাক। সামনের পর্বে ইনশাআলাহ আলোচনা করবো কিভাবে অনলাইনে কনভার্ট করে APK ফাইল ডাউনলোড করবেন।

আমাদের পোষ্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমরা অনুপেরনা পাই। তাই বলছি, যদি আমাদের পোষ্ট গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ...