শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫

Whatsapp Web - গুগল ক্রোম ব্রাউজার দিয়ে পিসিতে হোয়াটসএপ ব্যবহার করুন।

Use Whatsapp on pc


আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি ও আছি আল্লাহর রহমতে বেশ ভালোই। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং এপ্স হল হোয়াটসএপ (Whatsapp)। আমরা সবাই জানি যে এই ম্যাসেজিং এপ্স হোয়াটসএপ এন্ড্রয়েড ইমুল্যাটর দিয়ে উইন্ডোজ পিসিতে ও ব্যবহার করা যায়। যেমনঃ Bluestacks দিয়ে যেকোন এপ্স পিসিতে চালানো যায়। কিন্তু এখন সেটি পুরনো কাহিনী। বর্তমান কাহিনী হল, এখন আপনি আপনার সখের ম্যাসেজিং হোয়াটসএপ গুগল ক্রোম ব্রাউজার (Google Chrome Browser) দিয়ে হোয়াটসএপ পিসিতে ব্যবহার করতে পারবেন। হোয়াটসএপ এর নতুন আপডেটে তারা দুটি নতুন ফিচার যোগ করেছে। তার মধ্যে একটি হল গুগল ক্রোমে হোয়াটসএপ ব্যবহার।

আপনি যদি ফায়ারফক্স (Firefox Browser) ব্যবহার করেন, থাহলে এই ফিচারটি আপনি ব্যবহার করতে পারবেন না। এটার জন্য আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে (Whatsapp in Google Chrome Browser)। তাছাড়া iOS ব্যবহারকারীরাও এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না। শুধু এন্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারটি আনন্দের সহিত ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন কাজ শুরু করা যাক।

কিভাবে গুগল ক্রোমে হোয়াটসএপ ব্যবহার করবেনঃ

কাজটি শুরু করার আগে দেখে নিন এই কাজটি করতে আপনার কি কি প্রয়োজন হতে পারে। নিচের স্টেপগুলো ছাড়া আপনি হোয়াটসএপ গুগল ক্রোম দিয়ে ব্যবহার করতে পারবেন না।
  • আপনার এন্ড্রয়েড ফোনে Whatsapp লেটেষ্ট ভার্সন ইন্সটল দেওয়া থাকতে হবে।
  • আপনার পিসিতে Google Chrome ব্রাউজার ইন্সটল দেওয়া থাকতে হবে।
  • আপনার মোবাইলে এবং পিসি উভয়তেই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

Whatsapp web. Use whatsapp on pc

 
ধাপ১ঃ সর্বপ্রথমে পিসি দিয়ে এখানে ক্লিক করে অথবা https://web.whatsapp.com এই ঠিকানায় আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে প্রবেশ করুন।

ধাপ২ঃ উক্ত ঠিকানায় প্রবেশ করার পর আপনি উপরের চিত্রের মত একটি QR Code দেখতে পারবেন।  যেটি আপনার ফোন দিয়ে স্ক্যান করতে হবে। এবার আপনার এন্ড্রয়েড ফোনে Whatsapp টি চালু করুন। তারপর Menu > Whatsapp Web এ ক্লিক করে আপনার পিসিতে QR Code টি স্ক্যান করুন। যদি Whatsapp Web অপশনটি আপনি আপনার ফোনে দেখতে না পান তাহলে হোয়াটসএপ টি আপডেট দিন। তাহলেই পেয়ে যাবেন।

ধাপ৩ঃ আপনার কাজ এপর্যন্তই। শুধু ফোন দিয়ে স্ক্যান করে Whatsapp Web Client এর সাথে Pair করাতে হবে। যদি উপরের সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি গুগল ক্রোমে আপনার হোয়াটসএপ এর ম্যাসেজগুলো দেখতে পারবেন। নিচে একটি স্কীনশর্ট দিয়ে দিলাম।


পোষ্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫

ল্যাপটপ ব্যাটারীর আয়ু বৃদ্ধি করুন সহজ কিছু ধাপে। [Increase Battery Life of Laptop]

Increase laptop battery life
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ল্যাপটপ ব্যবহারকারীর জন্য পোষ্টটি করছি। সেটি হয়ত শিরোনাম দেখেই বুঝতে পারছেন কি সম্পর্কিত পোষ্ট এটি। হে, ইহা ল্যাপটপ এর ব্যাটারী আয়ু বৃদ্ধি নিয়ে একটি সহজ ও সাবলীল পোষ্ট। আজকে এই পোষ্টের মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করবো যে, কিভাবে আপনি সহজে Laptop Bettery এর আয়ু বৃদ্ধি করবেন।


আজকের দিনে প্রত্যেক ল্যাপটপ অথবা নোটবুক ব্যবহারকারীর একটি বিষয়েই মাথা ব্যাথা, আর সেটি হল সীমিত সময়ের ল্যাপটপ ব্যাটারীর ব্যাক-আপ। যখন আপনি একটি ল্যাপটপ অথবা নোটবুক নতুন ক্রয় করবেন তখন এটি ভালো সার্ভিস দিবে। চার্জ এ বেশী সময় যাবে। কিন্তু যখন এটি কয়েক মাসের পুরানো হয়ে যাবে তখন দেখবেন আর আগের মত ব্যাক-আপ দেয় না। হে, আপনাকে অবশ্যই এই সমস্যাটির মুখোমুখি হতে হবে। 

বন্ধুরা, কোন সমস্যা নেই। আজকে আমি আপনাদের এই সমস্যা সমাধানের কিছু টিপস দেখাবো। আপনি এই টিপস গুলো ব্যবহার করে আরামসে আপনার ল্যাপটপ অথবা নোটবুক ব্যাটারীর আয়ু বৃদ্ধি করতে পারবেন এবং শান্তিতে আগের চেয়ে বেশী সময় ব্যাটারীর ব্যাক-আপ ধরে রাখতে পাবেন।

Increase battery life of laptop


আসলে আপনার কম্পিউটারের মধ্যেই একটি স্থায়ী কমান্ড রয়েছে ব্যাটারীর আয়ু বৃদ্ধি করার জন্য। এই কমান্ড ব্যবহার করেই আপনি আপনার ল্যাপটব অথবা নোটবুক ব্যাটারীর আয়ু বৃদ্ধি করতে পারবেন। কিন্তু সকল ব্যবহারকারী এই কমান্ড সম্পর্কে সচেতন নয়। "POWER SAVING MODE" এই অপশন টি অনেক ল্যাপটপে দেওয়াই থাকে। কিন্তু আপনার ল্যাপটপটি যদি কিছু পুরাতন হয় তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না। তাই বলে গাবরে যাওয়ার কোন কারণ নেই। আজকে আমি আপনাদের এই ফিচারটিই দেখাবো।

আপনি যদি আপনার ল্যাপটপে Windows 7 ব্যবহার করে থাকেন, তাহলে আপনি 'powercfg' এই কমান্ডটি ব্যবহার করতে পারেন। আপনি এই কমান্ড ব্যবহার করে আপনার ল্যাপটপ ব্যবটারীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং দেখতে পারবেন। আপনি যদি ইহা সঠিক ভাবে বুঝে কাজটি করতে পারেন তাহলে আপনি আপনার ল্যাপটপ ব্যাটারীর ফারফমেন্স অনেকাংশে বাড়াতে পারবেন। তাহলে চলুন আমরা ধাপে ধাপে আলোচনা করে আসি।

ব্যাটারীর আয়ু বৃদ্ধির ধাপ গুলোঃ

১| প্রথমে আপনি Start Menu তে ক্লিক করে সার্চবারে টাইপ করুন CMD
২| তারপর CMD লেখা সহ একটি আইকন আসবে। আপনি এটি রাইট ক্লিক করে Run as Administrator ক্লিক করুন।
৩| তারপর একটি কমান্ড লাইন ওপেন হবে।এখন আপনি "powercfg -energy"  লিখে ইন্টার বাটন চাপুন (ইহা শুধু Windows 7 ব্যবহারকারীদের জন্য। Windows 8 ব্যবহারকারীরা "powercfg /energy" লিখে ইন্টার চাপুন)।
৪| ইহা একবার কমপ্লেট হয়ে যাওয়ার পর কামান্ডটি আপনার সিস্টেম ফাইলগুলো স্ক্যান করবে এবং ইহা আপনার ল্যাপটপ ব্যাটারীর আয়ু বৃদ্ধির কিছু পথ খুঁজে বার করবে। আপনাকে আর কিছু করতে হবে না।

এই প্রকিয়ার ফলাফলটি HTML File হিসেবে "System32" ফোল্ডারে সংরক্ষিত হবে। আপনি এটি অপেন করে পড়তে/দেখতে পারবেন যে কোন কোন প্রোগ্রাম গুলো আপনার ব্যাটারীর চার্জ দ্রুত শেষ করে দেয়। এবং কি কি কারনে আপনার ব্যাটারীর চার্জ শেষ হয়ে যাচ্ছে সে গুলো পরতে পারবেন। তারপর আপনি এই সমস্যা গুলো সমাধান করে আপনার ল্যাপটপ ব্যাটারীর আয়ু বৃদ্ধি করতে পারবেন।


আরো গুরুত্বপূর্ণ কিছু টিপসঃ

  • বহিরাগত ডিভাইস গুলো খুলে রাখুন। যেমনঃ Pendrive/DVDs/External HDD যদি এইগুলো ব্যবহার করার প্রয়োজন না হয়।
  • কম সাইজের সফটওয়্যার গুলো রান করান। যেগুলোতে RAM কম ব্যবহৃত হয়।
  • আপনার ল্যাপটপের ব্লুটুট (Blueetooth) বন্ধ করে রাখুন যদি প্রয়োজন মনে না হয়।
  • আপনার ল্যাপটপ স্কীন এর আলো (Brightness) কমিয়ে রাখুন। বেশী আলো খুব তাড়াতাড়ি চার্জ শেষ করে।
  • বিনা প্রয়োজনে ইন্টার চালু রাখবেন না।
  • আপনার ল্যাপটপটি কম তাপমাত্রায় আছে কি না সেদিকে লক্ষ রাখুন।

আজ এপর্যন্তই। আশা করি এই টিপস গুলো আপনার অনেক কাজে আসবে। যদি কাজে আশে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।