শনিবার, ২৭ জুন, ২০১৫

ভবিষ্যত আইফোনের ভার্চুয়াল হোম বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাজ করবে ?

সঠিক তথ্য পরিবেশনের সুনাম আছে ডিজিটাইমসের। আর সেই ডিজিটাইমস-ই সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ করেছে যে, অ্যাপেল তাদের ভবিষ্যৎ মোবাইল ফোনের স্ক্রীনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংযুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।






খবরের সমর্থন পাওয়া গেছে কম্পিউটার বিল্ড এর সৌজন্যে পাওয়া ছবিতে। তাইওয়ানের আইসি ডিজাইন ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লিখিত ডিজিটাইমস এর রিপোর্টটির সূচনায় জানা যায় যে, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত টেক জায়ান্ট অ্যাপেল টাচ এন্ড ডিসপ্লে ড্রাইভার ইন্টিগ্রেশন (টিডিডিআই) এর উপরে গবেষণা করছে। এই গবেষণা থেকেই হয়েতো ভবিষ্যতের আইফোনে হোম বাটন দিয়ে কাজ শুরু করার প্রয়োজনীয়তা থাকবে না, তার পরিবর্তে স্ক্রীনের উপরের থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংযুক্ত একটি ভার্চুয়াল বাটন। অর্থাৎ স্ক্রীনের বোতামটি ব্যাবহারকারীর তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দিবে। এই স্ক্যানার স্পর্শ করার মাধ্যমে মোবাইল ফোনটি ব্যবহার শুরু করা যাবে।

তবে যে কথাটি না বললেই নয়, তা হলো এখনো এ খবরটিকে নিশ্চিত বলে ধরে নেয়া যাবে না। এখন পর্যন্ত এটি একটি আশাবাদী অনুমান। তবে অনেকেই এ অনুমানটি সত্য হওয়ার সম্ভাবনা দেখতে পান কারণ অ্যাপল তাদের সিপিইউ’র নকশা নিজেরাই করে থাকে। পৃথিবীর সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানটি এমন একটি উদ্যোগ নিতেই পারে বলে অনেকেই যুক্তি দাঁড় করাতে পারেন। আর সত্যিই যদি হোম বাটনের বদলে স্ক্রীনেই এমন একটি ভার্চুয়াল বাটন দিয়ে দেওয়া যায় তবে ফোনের আকার না বাড়িয়ে স্ক্রীনের আকার বাড়ানো সম্ভব হবে। 

তথ্যসূত্রঃ 9to5mac.com

সোমবার, ২২ জুন, ২০১৫

ফেইসবুকে এক শব্দে নাম ব্যবহার করুন। [Only First Name on Facebook]

Use Only First Name On facebook
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে ভালো আছি।  আজকে আমি আপনাদের সামনে একটি মজার টপিক নিয়ে আলোচনা করবো। সেটি হল কিভাবে আপনি ফেইসবুকে এক শব্দে নাম ব্যবহার করবেন অথবা How to use only first name on facebook . আসলে আমার ফেইসবুক আইডি টি এক শব্দে। এক বন্ধুর রিকুয়েষ্টে আজ আমি দেখাবো কিভাবে আপনি ও এক শব্দে নাম ব্যবহার করবেন।


আসলে বিষয়টি একটু কষ্ট সাধ্য। কেননা প্রক্সি ব্যবহার করে করতে হয়। তবে যারা জানেন অথবা এক শব্দে ফেইসবুক নাম ব্যবহার করতে পারেন, তাদের অভিনন্দন। আজকের এই পোষ্টটি মূলত তাদেরই জন্য যারা এক নামে বা এক শব্দে ফেইসবুক নাম ব্যবহার করতে পারেন না। আপনি দেখবেন অনেক সেলেব্রেটি বা একটু বড় টাইপের লোকেরা এক শব্দে ফেইসবুক নাম ব্যবহার করে। শুধু বড় না, আমার মত অনেক ছোট মানুষ ও এখন এক নামে ফেইসবুক নেম ব্যবহার করে। এক নাম বলতে এক শব্দে। যেমনঃ রহিম, করিম, হাসান, রফিক ইত্যাদি।

আমার ভার্চুয়্যাল নাম "নেতা" ফেইসবুকে ব্যবহার করছি। এমনকি এই ব্লগেও নেতা নামটিই ব্যবহার করছি। প্রথমে যদিও কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ছিল। পরে অনেক কষ্টে মেনেজ করিয়েছিলাম যাইহোক সেদিকে না যাই। এবার চলে যাবো মূল কার্যে। তার আগে এক নজরে আমরা ভুমিকা দেখে নেই,

এটা পিসির মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজার এবং ইন্দোনেশীয়ান প্রক্সি ব্যবহার করে করতে হয়। আপনি যদি পাচ বারের বেশি নাম পরিবর্তন করে থাকেন তাহলে কাজ হবে না। আপনার আইডিটি অবশ্যই পাঁচ বারের নিচে নাম চেঞ্জ থাকতে হবে। আর যদি পাঁচবারের নাম পরিবর্তন করে থাকেন তাহলে বলবো আযথা কষ্ট করে লাভ নেই। হয় নতুন আরেকটি আইডি খুলুন, না হয় এই আইডিই ব্যবহার করতে থাকেন। এবার চলে যাবো মুলভাবে।

কিভাবে করবেনঃ

১| প্রথমে আপনি আপনার পিসি দিয়ে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে আপনার ফেইসবুক আকাউন্টে লগ-ইন করুন (যে একাউন্টটি এক শব্দে রূপান্তরিত করবেন)। তারপর Setting এ ক্লিক করুন। তারপর Language এ ক্লিক করে "Bahasa Indonesia" সিলেক্ট করুন এবং "Save Changes" এ ক্লিক করে সেভ করুন। আপনার সুবিধার্থে নিচে স্কীনশর্ট দিয়ে দিলাম।

Use Only First Name On facebook

২| এবার নতুন একটি ট্যাব ওপেন করে ফায়ারফক্সের Option>Advance>Network>Setting এ ক্লিক করে নিচের ফ্রক্সিটি সেট করুন। 139.0.2.162 Port: 8080. নিচে স্কীনশর্ট দিয়ে দিলাম।

Use Only First Name On facebook


৩| এখন আবার ফেইসবুকের ট্যাবটি ওপেন করুন। তারপর একদম উপরের মেন্যুটিতে ক্লিক করুন যেখানে আপনার নাম লিখা আছে। তারপর প্রথম বক্সে অথবা First Name এ আপনার কাঙ্কিত এক শব্দের নাম টি বসিয়ে নিল বাটনটিতে ক্লিক করে সেভ করে নিন। দেখবেন হয়ে গেছে। নিচে স্কীনশর্ট দিলাম। 

Use Only First Name On facebook

ব্যাস! কাজ শেষ। এখন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নিন এবং ফায়ারফক্সে যে প্রক্সি সেট করছিলেন সেটি মুছে ফেলুন। আর এভাবেই এক শব্দে নাম ব্যবহার করতে থাকুন ফেইসবুকে। 

পোষ্টটি ভালো লাগলে ফেইসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কোন সমস্যা হলে কমেন্ট করে বলবেন। যথাযত সমাধানের চেষ্টা করবো। আজ এপর্যন্তই। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

২টি পেইড Call Blocker এপ্স ডাউনলোড করে নিন আর বিরক্তকারী কলারদের ব্লক করুন শ্রেষ্ট উপায়ে

Download Extreme Call Blocker
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুইটি গুরুত্বপূর্ণ্য এন্ড্রয়েড এপ্স। আশা করি এই এপ্স দুইটি আপনাদের অনেক উপকৃত করবে। এই এপ্স গুলো দিয়ে আপনি সহজেই বিরক্তকারী কলারদের ব্লক করে রাখতে পারবেন। যারা মনে মনে এতো দিন এই এপ্সটি খুজছিলেন, আজকে তাদের জন্য নিয়ে আসলাম।



যারা মোবাইল ফোন ব্যবহার করেন, তারা অপরিচিত নাম্বার বা বিরক্তকারী কলারদের সম্মুখীন হন না এ কথা বললে মানতে পারবো না। কম বেশী সবাই বিরক্তকারী কলারদের ভুক্তভূগি। তবে এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা আছে আর সেটি হল কল ব্লক (Call Block)। সব মোবাইল অপারেটরদের এটি একটি পেইড সার্ভিস। তবে যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা একটি এপ্স ব্যবহার করে এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারেন। আর এই এপ্সটি হল Extreme Call Blocker আর Calls Blacklist PRO যদিও এপ্স দুইটি পেইড এপ্স। তবে সমস্যা নেই। আপনি এই এপ্সটি ফ্রীই ডাউনলোড করতে পারবেন।

Extreme Call Blocker

এই এপ্সটি দিয়ে ভয়েস মেইল সহ, কল ব্লক এবং ম্যাসেজ ব্লক করে রাখা যায়। তাছাড়া এই এপ্সটি এন্ড্রয়েড ললিপপ ডিভাইসেও কাজ করে। নতুন আপডেটে এই এপ্সটিতে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। তাহলে দেখে নেই এই এপ্সটির কিছু ফিচারঃ

Features: 
  • Password protected
  • Backup/Restore to/from SD card or Dropbox cloud service, won't lose your numbers and messages when you uninstall and reinstall , or switch phones.
  • Option to automatically erase all blocked calls from your phone's call log, all blocking events are saved in the app's blocking history log, and can be emailed out from the phone.
Support five ways to block a call:
  • Send to voice mail: no screen flash if number is also in your contact
  • Answer-and-hang up: prevent the caller from leaving you any voice mail, no voice mail and no miss call notification.
  • Mute the ring only: caller will hear the normal ring and then voice mail, you hear nothing.
  • Block outgoing calls: Ideal if you give the phone to kids and don't want them to call numbers you don't want them to call.
  • Allow call to ring but no access to voice mail.

Extreme Call Blocker


এপ্স সম্পর্কেঃ

শেষ আপডেটঃ April 21, 2015
সাইজঃ 1.1 MB
বর্তমান ভার্সনঃ 30.8.10
ফাইলের ধরণঃ APK

ডাউনলোড


Calls Blacklist PRO

এই এপ্সটির মাধ্যমে আপনি কল এবং ম্যাসেজ দুইটিই ব্লক করতে পারবেন। তাছাড়া আপনি সহজেই এই এপ্সটির মাধ্যমে একটি ব্যকলিষ্ট তৈরী করতে পারবেন। 

Features:
  • Numbers blacklist (blocking incoming calls and SMS).
  • Blocked calls and SMS journal.
  • Blocking anonymous (private) numbers.
  • Blocking all incoming calls.
  • Blocking all incoming SMS.
  • Notification of blocked calls and SMS (can be disabled in the settings).
Calls Blacklist PROCalls Blacklist PRO


এপ্স সম্পর্কেঃ

শেষ আপডেটঃ April 13, 2015
সাইজঃ 0.5 MB
বর্তমান ভার্সনঃ 2.10.15
ফাইলের ধরণঃ APK

ডাউনলোড


ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য। যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫

ওয়ার্ডপ্রেস সাইটের নিরাপত্তা বাড়ান ১০টি সহজ উপায়ে। (নতুনদের জন্য)

ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বন্ধু ক্যামন আছেন? আশা করি ভালো আছেন। আর যদি ভালো না থাকেন তাহলে ভালো থাকার ঔষুধ নিয়ে আমি হাজির হয়েছে। 

যারা ওয়ার্ডপ্রেস সাইট চালান তারা সাইটের সিকুউরিটি নিয়ে কততা দুঃচিন্তায় থাকেন সেটা আমি বুঝি। তাই আজ নতুন ওয়ার্ডপ্রেস এক্সপার্টদের জন্য কিছু টিপস নিয়ে হাজির হলাম। আর টিপস গুলো ব্যবহার করেই আপনি আপনার সাইটকে অনেক গুনে নিরাপদ রাখতে পারবেন।  

যাই হউক বন্ধুরা, আপনারা যারা ওয়ার্ডপ্রেস সাইট চালান তাড়াই অন্তত বুঝে যে একটি সাইটে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ন। আচ্ছা কেউ কি বলতে পারবেন একটি সাইটে নিরাপত্তা কেন প্রয়োজন? যদি উত্তর জানা থাকে তাহলে বলব অনেক ভালো, আর যদি না থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই। যারা নতুন ওয়ার্ডপ্রেস সাইট খুলছেন বা বানিয়েছেন তাদের সাইটের প্রার্থমিক নিরাপত্তা দেওয়ার জন্যই আজকের এই টিউন। তাহলে চলেন শুরু করা যাক। মনযোগ দিয়ে নিচের ধাপ গুলো অনুসরণ করেন।

১| বিশ্বস্ত ওয়েব হোস্টিং ব্যবহার করেনঃ

সকল ওয়েব হোস্টিং প্রদানকারীরা এক নয়। নিম্ম মানের ওয়েব হোস্টিং ব্যবহারের ফলে আপনার সাইটটি ঝুকির মধ্যে থাকে। তাছাড়া এইসব ওয়েব হোস্টিং প্রদানকারীরা সব সময় প্রতিটা সাইটের নিরাপত্তা দিতে সক্ষম হয় না। যার ফলে অনেক সাইট হ্যাক হয়। তাই যেসব ওয়েব হোস্টিং আপনার সাইটের সবকিছুর নিরাপত্তা প্রদানের অধিকার রাখে সেসব ওয়েব হোস্টিং ব্যবহার করবেন। বাংলাদেশে ও অনেক ভালো ওয়েব হোস্টিং রয়েছে। গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আর যদি চান বাহিরের হোস্টিং ব্যবহার করতে তাহলে Mochahost.com এক নাম্বারে আছে।

২| শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করুনঃ

অনেকই আছেন যারা মাত্র গুটা কয়েকটি অক্ষর দিয়ে পাসওয়ার্ড দিয়ে থাকেন। এটা আসলে ঠিক নয়। কেননা এখানে অনেক ঝুকি থেকে যায়। আপনি আপানার সাইটে পাঁচমিশালী অক্ষর দিয়ে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। যেমনঃ ‘abc123’ এভাবে না দিয়ে “2bee$Rkn@ot2b&ee!” এভাবে ব্যবহার করতে পারেন। হে, জানি এভাবে কোন পাসওয়ার্ড সকলের মনে থাকতে না ও পারে। তাহলে আপনারা আমার সি-প্যানেল ও এডমিন প্যানেল এর পাসওয়ার্ড দেখেন- Msub****6352$T0nN!$*****#MuN%$*****tAnI!Aa$ কি বুঝলেন? তবে এটা আমার মুখস্ত না। টেক্স ফাইলে ছিল। আপনারা ও এভাবে রাখতে পারেন।

৩| ইউজারনেম এ "Admin" ব্যবহার না করাঃ

ওয়ার্ডপ্রেস ইন্সটল দেওয়ার সময় ডিফল্ট নেম এ "Admin" দেওয়া থাকে। অনেকে বিশেষ করে যারা নতুন তারা ডিফল্ট নেমটাই দিয়ে দেয়। এটা কখনও করবেন না। কেননা কোন হ্যাকার যখন কোন সাইট হ্যাক করতে চায় তখন ডিফল্ট নেম দিয়ে চেষ্টা চালায়। তাই বলছি এটা থেকে বিরত থাকবেন। আর যাদের ডিফল্ট নেম হিসেবে "Admin" দেওয়া আছে তারা পরিবর্তন করে নেন।

৪| ওয়ার্ডপ্রেসকে সবসময় আপডেট করে রাখাঃ

ওয়ার্ডপ্রেস এর প্রতিটি নতুন রিলিজ প্যাচ এবং বাস্তব বা সম্ভাব্য দুর্বলতা মোকাবেলার জন্য সংশোধন করা হয়। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসকে আপডেট না রাখেন তাহলে আপনি এইসব আক্রমণের স্বীকার হবেন। আপনি যদি সব সময় ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন আপডেট দেন তাহলে অনেক নিরাপদ থাকবেন।

৫|  প্রিমিয়াম থীম ফ্রী ব্যবহার থেকে বিরত থাকুনঃ

আমরা অনেকেই অনেক সময় প্রিমিয়াম থীম ফ্রী হিসেবে ডাউনলোড করে ব্যবহার করি। এইসব থেকে সর্বদা ১০১ হাত দূরে থাকবেন। এই ফ্রী থীমের একটি প্রধান সমস্যা হল প্রায়ই base64 encoding মত জিনিষ ধারন করে। আসলে base64 encoding এর সাথে আমি খুব একটা পরিচিত নই । তাই বেশী কিছু বলতে পারছি না। আপনারা উইকি পিডিয়া থেকে বিস্তারিত জানতে পারবেন।

৬| Limit Login Attempts প্লাগইনটি ব্যবহার করুনঃ

Limit Login Attempts ইহা একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন। মনে করেন কেউ আপনার ইউজার নেম এবং সম্ভাব্য পাসওয়ার্ড দিয়ে বার বার লগ-ইন করার চেষ্টা করছে। Limit Login Attempts এই প্লাগইনটি ব্যবহার করে লগ-ইন লিমিট দিয়ে দেন তাহলে লিমিট ক্রস করা মাত্র তার আইপি ব্লক হয়ে যাবে। যার ফলে সে আর লগ-ইন করতে পারবে না। তাছাড়া আরো কতগুলো ফিচার রয়েছে এই প্লাগইনটির। ব্যবহার করে দেখুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৭| ঝামেলাবিহীন প্লাগ-ইন ব্যবহার করুনঃ

আপনি যদি আপানার সাইটে মানসম্মত করার জন্য বিভিন্ন ধরনের প্লাগইন ব্যবহার করতে থাকেন তাহলে মনে রাখবেন আপনি নিজেই আপনার সাইটকে ঝুকির মধ্যে ফেলে দিচ্ছেন। কোন প্লাগইন ইন্সটল দেওয়ার পূর্বে দেখে শুনে বুঝে অথবা র‍্যাটিং দেখে ইন্সটল দিবেন। কেননা একটি দুর্বল প্লাগইন আপনার সাইটকে মারাত্মক ঝুকির মধ্যে ফেলে দিতে পারে।

৮| থীম এবং প্লাগইন সবসময় আপডেট রাখুনঃ

যেকোন থীম অথবা প্লাগইন যখন আপডেট করে তখন সেগুলো আপডেট করার জন্য আপডেট নটিফিক্যাশন পাঠায়। অনেকে আবার সেগুলো আপডেট করেন না। আমি বলব আপডেট করার জন্য। কেননা, যখন এগুলা আপডেট করে তখন পুরাতন ভার্সন গুলা ঝুকির মধ্যে থাকে। বলতে এগুলার আর নিরাপত্তা থাকে না।

৯| সাইটকে সবসময় পরিষ্কার রাখুনঃ

সাইটকে পরিষ্কার রাখা বলতে বুঝায় অপ্রয়োজনীয় থীম অথবা প্লাগইন মুছে ফেলা। তাছাড়া Darfts Posts, Spam Comments ইত্যাদি সব ডিলিটের উপর রাখবেন।


১০| নিয়মিত সাইটের ব্যাক-আপ রাখুনঃ

মনে করেন কোন কারনে আপনার সাইট হ্যাকার বাবাজির হাতে পড়ে গেল, কিংবা কোন কোড এর জামেলা হল অথবা আপনার হোস্টিং এ কোন সমস্যা হল। আর এসব সমস্যার কারনে আপনার সাইটে সমস্ত ডাটা মুছে যেতে পারে। অপরদিকে আপনার সাইটের যদি ব্যাক-আপ থাকে তাহলে সমস্যা হলে ও কোন সমস্যা নাই। কারণ আপনি আবার আপনার সাইটকে পুনরায় রিকভার করতে পারবেন। তাই আপনার সাইটের নিয়মনিত ব্যাক-আপ রাখুন।

ওয়ার্ডপ্রেস কোডেক্স থেকে জানতে পারেন কিভাবে ব্যাক-আপ রাখতে হয় - http://codex.wordpress.org/WordPress_Backups অথবা বিনা মূল্যের একটি প্লাগইন ব্যবহার করতে পারেন- WordPress Backup to Dropbox


আমার এই লিখাটি সর্বপ্রথম প্রকশিত হয় টেকটিউন্সে